Pallab's Site
Md Ashfaqur Rahman Pallab
Home
AboutExpand About
Blog
Resume
Albums
Guestbook
Contact

Swapner Akash


clock September 29, 2008 20:49 by author Pallab

স্বপ্নের আকাশ

"আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে..." "আকাশের ঐ মিটিমিটি তারার সাথে কইবো কথা... নাইবা তুমি এলে..." "ও আকাশ প্রদীপ জ্বেলো না..." "পৃথিবীর গান আকাশ কি মনে রাখে..." "আকাশ এতো মেঘলা যেয়ো নাকো একলা..." "ময়ূরকন্ঠী রাতেরো নীলে আকাশে তারাদের ঐ মিছিলে..."

আকাশ নিয়ে কতো গান। কবিতা-ছড়াও তো কম নয়। দিনের আকাশ। রাতের আকাশ। আকাশের তারা, মেঘ, রংধনু সবকিছুই কেমন যেন মোহ মাখানো। বন্দীত্বের পৃথিবীতে আকাশ হচ্ছে মুক্তির জানালা। জানালা দিয়ে যেমন বাহিরের মুক্ত জগতটাই কেবল দেখা যায়, তাতে অবগাহন করা যায় না, আকাশের অবস্থানও সেই একই। আকাশ পাড়ি দিলেই কি আর আকাশের সীমানা পাড়ি দেয়া সম্ভব? কতদূর পর্যন্ত যাবো আমরা? চাঁদ? মঙ্গল? অন্য কোন নক্ষত্র? নাকি অন্য কোন গ্যালাক্সী? তাতে কি কখনো খুঁজে পাবো আকাশের সীমানা? একইসাথে কতো সীমানার ছেদবিন্দুতে বন্দী আমরা! দূরত্বের সীমানা, সময়ের সীমানা, তার উপর রয়েছে জীবনের সীমানা! এতো কিছুর মাঝেও রয়েছে সব কিছু থেকে মুক্ত স্বপ্ন, আমাদের অনুভূতি। তাই আকাশের দিকে তাকিয়ে মুক্তির স্বপ্ন গাঁথি। স্বপ্নের এই আকাশ।

রাত ১টা ৫৬ মিঃ
২৬ এপ্রিল ২০০৩ ইং
স্নিগ্ধ নীড়, টঙ্গী

Be the first to rate this post

  • Currently 0/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5


Tumi


clock September 17, 2008 09:02 by author Pallab

তুমি 
 

আমি ভাঙ্গা গড়ার মাঝেই দেখি
     ভবের খেলা
          সারা বেলা,
দেখি তোমার প্রকৃতিরই ছন্দে।

দূর আকাশে রাতের কোলে
কাজঁল চোখে দু'চোখ মেলে
চাঁদের আলোয় ভাসো কি আনন্দে?

তুমি এইতো হেসে ভালবেসে
দু'হাত বাড়াও,
আবার দেখি বৃষ্টি ঝরাও
অভিমানের বাঁধ ভাঙ্গা কোন দ্বন্দে?

অনুরাগে কাছে টানো,
আবার যখন আঘাত হানো
সেই আঘাতেও ভাসি প্রেমানন্দে।


আমি তোমার চোখের তারায় দেখি
     সর্বনাশা
         
পাগল নেশা,
দেখি চোখের প্রণয় আমন্ত্রন যে।

ছন্দ তুলে মাতাল সুরে
ঢেউ তুলে যায় কি ঝংকারে
কোন সে নাচে তোমার তনুমন যে?

তুমি এইতো এসে মিষ্টি হেসে
আদর করে -
আবার ছুটে পালাও দূরে
দুলিয়ে আমার রক্তে কি মন্থন যে!

তুমি, শুধুই তুমি এ মন জুরে,
হারাই যে তাই এমন করে
বিভোর হয়ে তোমায় প্রতিক্ষণ যে!

Currently rated 5.0 by 1 people

  • Currently 5/5 Stars.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5