Pallab's Site
Md Ashfaqur Rahman Pallab
Home
AboutExpand About
Blog
ServicesExpand Services
Albums
Guestbook
Contact

Ma Tor Mukher Bhasha


clock February 21, 2008 03:24 by author Pallab

মা তোর মুখের ভাষা

 

মাগো তোর মুখের ভাষায় বলছি মনের কথা,
ঐ দেখ তোর ভাষাতেই সূর্য হাসে
তোর ভাষাতেই জোছনা ভাসে,
প্রাণের সকল কথাই মাগো তোর ভাষাতে গাঁথা,
মা তোর মুখের ভাষায় খুঁজে বেড়াই
প্রাণের আকুলতা।

কি মধুর তোর কথা মা, কেমনে বুঝাই বল?
এ বুলি যতোই শুনি তোর বুলি মা প্রাণে যে দেয় দোল,
এ ভাষায় পরশ বুলায় মা তোর গায়ের সুগন্ধী আঁচল।
তোরে মা কেমনে বুঝাই বল?

মাগো তোর মুখের ভাষা কাড়বে কে বল মোরে?
কে আঘাত করবে মা বল তোরে।
যতো তোর বিদ্রোহী সব দামাল ছেলের দল
আছে মা, ভয় কিসে তোর বল।

এ দেহে থাকতে মা প্রাণ চিন্তা যে নাই তোর,
ডেকে দেখ, সকল বাঁধার বাঁধন টুটে
তোর কাছে মা আসবো ছুটে,
আঘাতে আনবো দেখিস ক্ষুব্ধ তুমুল ঝড়।
ছেলে তোর রুদ্র মাগো, ভীষণ ভয়ংকর।

মা তোর চিন্তা কোন নাই,
আমি তোর দামাল ছেলে, তোর চরণে
একটু মা দিস ঠাঁই।



Fire Asha


clock February 11, 2008 03:12 by author Pallab

ফিরে আসা

 

দিন বয়ে যায়, সময় গড়ায়
বয়স চলে যে বেড়ে,
কাল যা ছিলাম তাই অবিরাম
পিছনে আসছি ছেড়ে।
অজানার পথে কোন অজ্ঞাতে
দূর হতে চলি দূরে,
তাও দূর হতে সেই একই পথে
ফিরে আসি পথ ঘুরে।
বারে বারে তাই আমি খেলে যাই
তোমাদের খেলাঘরে,
খেলা শেষ হলে ফের পথ ভুলে
হারাতে হঠাত্‌ করে।
যে বাঁধন বাঁধি, অন্ত অনাদি
চলি সে বাঁধন ছিঁড়ে,
তবু বাঁধনে বাঁধা এ মনে
পিছনেই আসি ফিরে।
যেথা নেই ঠাঁই, আমি ডুবে যাই 
সেখানেই বারে বারে,
তবু থেকে যাই যতো না হারাই,
সেই তোমাদেরই দ্বারে।
খুলে দাও দ্বার, দাও অধিকার
থাকার ক্ষণিক তরে,
দিন করে পার নাহয় আবার
হারাবোই অগোচরে।