
December 25, 2007 15:15 by
Pallab
যুদ্ধ শেষে
কখনো এই দুঃশাসনও
আঁধার মাঝে হয় হারাবে,
অহঙ্কারের দর্প চূড়ে
অনুরাগের হাত বাড়াবে।
হয়তো তখন যুদ্ধ ভুলে
সুরের নেশায় উঠবো মেতে,
মুক্তঝরা বারির ধারায়
সিক্ত হবো দু'হাত পেতে।
তখন তোমায় খুঁজবো দেখো
নতুন তালের নাচের ঘরে,
নতুনভাবে দেখবো তোমায়
ভালবাসায় দু'চোখ ভরে।
4b2a56b8-d3f4-4016-b316-a14567d45807|3|4.3